بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
বানিহালা, মাঝিয়ালি, তারাকান্দা, ময়মনসিংহ | স্থাপিত: ২০১১ ইং
কুরআন-সুন্নাহর সঠিক শিক্ষায় আদর্শ ইনসান গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত এক দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে সুশৃঙ্খল পরিবেশে দ্বীনি ও নৈতিক শিক্ষা প্রদান করা হয়।
জামিয়া ক্বাসিমুল উলূম বানিহালা (বড়বাড়ী)
বর্তমান শিক্ষার্থী
অভিজ্ঞ শিক্ষক ও স্টাফ
বিশেষায়িত বিভাগ
বছরের পথচলা
আমাদের পথপ্রদর্শক ও দ্বীনি শিক্ষার কান্ডারীগণ
সময়কালঃ ২০১১ ইং থেকে ৮ সেপ্টেম্বর ২০১৮ ইং পর্যন্ত
"কার্যক্রমঃ নুরানী, নাজেরা ও হিফজ বিভাগ পর্যন্ত"
কার্যক্রমঃ নব উদ্যোগে নুরানী, নাজেরা, হিফজ ও কিতাব বিভাগ সহ
"শুরুঃ ৮ সেপ্টেম্বর ২০১৮ ইং থেকে চলমান"
يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ
"তোমার মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নত করবেন।" (সূরা আল-মুজাদালাহ: ১১)
আমাদের মাদরাসার প্রধান ৩টি মূল বিভাগ ও এর অন্তর্গত শিক্ষাক্রম
শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে আমল ও ইলমের সমন্বয়ে পরিচালিত বিভাগসমূহ:
ছোট শিশুদের প্রাথমিক সাধারণ শিক্ষা ও নূরানী তালীম।
সহিহ ও সুন্দর উচ্চারণে কুরআন মাজীদ তিলাওয়াত শিক্ষা।
মেধাবী ছাত্রদের জন্য নিবিড় তত্ত্বাবধানে সম্পূর্ণ কুরআন হিফজ।
তাজবীদ ও সুমধুর সুরে কুরআন তিলাওয়াতের বিশেষ ক্লাস।
বাংলা, গণিত ও ইংরেজি এর সমন্বয়ে আরবী শিক্ষা।
আরবি ব্যাকরণ, ফিকহ, হাদিস ও তাফসীরের উচ্চতর শিক্ষা।
শিক্ষার্থীদের শিক্ষাগত মেধার সঠিক মূল্যায়ন এবং মান নিয়ন্ত্রণে পরিচালিত কার্যক্রম:
নিয়মিত পড়া পর্যবেক্ষণ ও ছোটখাটো মূল্যায়নের ব্যবস্থা।
বছরে তিনটি নির্দিষ্ট সাময়িক ও চূড়ান্ত পরীক্ষা গ্রহণ।
আঞ্চলিক বোর্ড তানযীমুল মাদারিস এবং জাতীয় বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া এর অধীনে পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি।
পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃতকরণ।
ছাত্রদের চরিত্র গঠন, সুন্নাতের অনুসরণ এবং দ্বীনের মেহনতে বাস্তব প্রশিক্ষণের ব্যবস্থা:
ছাত্রদের মাঝে ঈমান-আমল ও ফজিলতের কিতাব তা'লীম করা।
দৈনন্দিন জীবনে রুটিনমাফিক সুন্নাত ও আদব-কায়দা অনুশীলন।
দাওয়াত ও তাবলীগের কাজে ছাত্রদের বাস্তব অভিজ্ঞতা প্রদান।
দ্বীনের কথা সুন্দরভাবে প্রচারের জন্য সাপ্তাহিক বক্তৃতা প্রতিযোগিতা।
দেশবরেণ্য কওমি মাদ্রাসার অভিজ্ঞ ও নিষ্ঠাবান শিক্ষকদের তত্ত্বাবধানে পড়াশোনা।
আবাসিক শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাস্থ্যসম্মত আবাসন ব্যবস্থা।
শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, পড়ালেখা ও আখলাক তদারকির জন্য নিবেদিত অভিভাবকত্ব।
মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় এবং ফ্রি শিক্ষা গ্রহণের সুযোগ।
শহরের কোলাহল থেকে দূরে দ্বীনি ইলম অর্জনের আদর্শ নিরিবিলি পরিবেশ।
পরিশ্কার পরিচ্ছন্নতা এবং সুন্নতি শিষ্টাচার চর্চায় বিশেষ গুরুত্বারোপ।
এতিম, গরিব ও দুস্থ শিক্ষার্থীদের শিক্ষার সুব্যবস্থা এবং দ্বীনি প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে সদকায়ে জারিয়াহ প্রদান করে অশেষ সওয়াবের অংশীদার হোন।
উন্নয়ন, ছাত্রদের বৃত্তি, শিক্ষক কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল সাধারণ তহবীলের অন্তর্ভুক্ত।
একাউন্ট নাম্বার: 3303502000277
সোনালী ব্যাংক লিমিটেড, বালিয়া বাজার শাখা, ময়মনসিংহ
মসজিদ সম্প্রসারণ ও উন্নয়নের মতো সদকায়ে জারিয়াহ মসজিদ তহবীলের অন্তর্ভুক্ত।
গরীব ও এতিম ছাত্রদের খাবার, বস্ত্র, চিকিৎসা ইত্যাদি গোরাবা তহবীলের অন্তর্ভুক্ত।
একাউন্ট নাম্বার: 3303502000277
সোনালী ব্যাংক লিমিটেড, বালিয়া বাজার শাখা, ময়মনসিংহ
কিতাব ও শিক্ষা সামগ্রী ব্যবস্থাপনা কুতুবখানা তহবীলের অন্তর্ভুক্ত।
অনুদানের জন্য যোগাযোগ করুন:
01724321912
বিকাশ / নগদ (পার্সোনাল কথা বলুন)
দেশবরেণ্য ওলামায়ে কেরামের তাশরিফে বাৎসরিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের সার্বিক শিক্ষার মূল্যায়নে বোর্ডের অধীনে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নূতন হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ী পরিধান ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান।
আমাদের প্রতিষ্ঠানের সুন্দর ও মনোরম পরিবেশের কিছু মুহূর্ত।
মনোরম পরিবেশ ও অন্যান্য শিক্ষামূলক কার্যক্রম।
বার্ষিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও বিভিন্ন আয়োজনের ছবি।
গ্রাম: বানিহালা, ডাকঘর: মাঝিয়ালি,
উপজেলা: তারাকান্দা, জেলা: ময়মনসিংহ
২০১১ ইং